সিনহা হত্যার দৃষ্টান্তমূলক বিচার চায় সেনাবাহিনী

০২ সেপ্টেম্বর ২০২০, ০৫:৩৪ PM

© ফাইল ফটো

সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চায় বাংলাদেশ সেনাবাহিনী। আজ বুধবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারীতে ২৪ পদাতিক ডিভিশনের ছয়টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

জেনারেল আজিজ আহমেদ বলেন, এটা একটা নৃশংস এবং অত্যন্ত জঘন্যতম ঘটনা। তদন্ত হচ্ছে। আমি সেনাপ্রধান হিসেবে আশা করি যে, তদন্তটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। যারা প্রকৃত অপরাধী তাদের উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে।

তদন্তে সন্তুষ্ট কিনা জানতে চাইলে সেনাপ্রধান বলেন, কারণ যে ঘটনা ঘটেছে, এটা সবাই জানে। অত্যন্ত জঘন্যতম একটা ঘটনা ঘটেছে। সেটার দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। এটা তদন্তে বের হয়ে আসবে। সাজাটা যখন হবে, তাহলেই সন্তুষ্টির প্রশ্ন আসবে। তার আগে সন্তুষ্টি কীভাবে আসবে? বলার কোনো সুযোগ নেই।

সেনাবাহিনীর প্রধান জানান, আমরা দেখে আসছি যে, একটা ঘটনা ঘটলে কেউ না কেউ একটা অন্যায্য বিশেষ সুযোগ নিতে চায়। এবারও অনেকে চেষ্টা করেছিল। হয়তো এখনো করছে। এ ধরনের ঘটনা চলতেই থাকবে। তবে সচেতন মানুষ এগুলো বোঝে। একটা ঘটনা ঘটেছে, অবশ্যই অত্যন্ত নৃশংস, ন্যক্কারজনক ঘটনা।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence