স্টার জলসার অভিনয় দেখাতে গিয়ে শিশুর মৃত্যু

০১ সেপ্টেম্বর ২০২০, ১০:১২ PM

© সংগৃহীত

স্টার জলসায় প্রচারিত সিরিয়াল দেখে বৈদ্যুতিক পাখায় ওড়না পেঁচিয়ে ফাঁসির অভিনয় দেখাতে গিয়ে পাখার সঙ্গে ওড়না আটকে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর নাম পুতুলা (৭) ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুতুলা একই গ্রামের সায়েব আলীর মেয়ে।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে পুতুলা তার সমবয়সী ৪-৫ জন খেলার সাথী নিয়ে সিনেমার অভিনয় করছিল। এমন সময় পুতুলা ফাঁসির দৃশ্য দেখাতে গিয়ে বৈদ্যুতিক পাখার সঙ্গে ওড়না জড়িয়ে যায়। তার সঙ্গের শিশুরা চিৎকার শুরু করলে পুতুলাকে উদ্ধার করে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন।

কলসি কাঁখে সুপেয় পানির দাবিতে ম্যারাথনে অংশ নিলেন দুই শতাধি…
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রদীপ কুমার আর নেই
  • ২০ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করেছে এনসিপি:…
  • ২০ এপ্রিল ২০২৬
অন্যরকম মাইলফলকে লিটনকে বিশেষ সম্মাননা
  • ২০ এপ্রিল ২০২৬
গাঁজা-ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক
  • ২০ এপ্রিল ২০২৬