ক্যামেরা দেখেই শুয়ে পড়লেন রিজেন্ট সাহেদ

১৮ আগস্ট ২০২০, ০৪:৩৩ PM

© সংগৃহীত

সুস্থ হয়েও অসুস্থতার নাটক করলেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম। তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দ্বিতীয় দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে নেওয়া হচ্ছিল। এ সময় বুকে ব্যথা অনুভব করায় তাকে বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হয়।

কিন্তু সাহেদ অসুস্থতার নাটক করছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ হাসপাতালে তিনি সুস্থ মানুষের মতোই তিনি বসেছিলেন। কিন্তু দরজার কাচের ভেতর দিয়ে বাইরে টিভি ক্যামেরা দেখে তিনি দুবার উঁকি মেরে দ্রুত শুয়ে পড়েন।

জানা গেছে, ফারমার্স ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রিমান্ডের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার (১৮ আগস্ট) তাকে দুদক প্রধান কার্যালয়ে আনা হচ্ছিল। পথের মধ্যে তিনি ‘অসুস্থ’ হয়ে পড়েন। তাকে বিএসএমএমইউ চিকিৎসা দেওয়া হচ্ছে।  

ভিডিওতে দেখা যায়, অসুস্থতার অভিনয় করা সাহেদ সম্পূর্ণ সুস্থ অবস্থায় বসে ছিলেন হাসপাতালের জরুরি বিভাগে। এ সময় তার মুখে অক্সিজেন মাস্ক লাগানো ছিল। জরুরি বিভাগে বসেই তিনি সুস্থ মানুষের মতই আচরণ করছিলেন ও কথা বলছিলেন। তবে সাংবাদিকের ক্যামেরা দেখা মাত্রই অসুস্থতার ভান করে হাসপাতালের বেডে শুয়ে পড়েন এবং রোগী সাজার চেষ্টা করেন।

বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন বলেন, মো. সাহেদকে সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে আনা হয়েছে। এখন তিনি কার্ডিওলজির জরুরি বিভাগে চিকিৎসাধীন। তার ইসিজি রিপোর্ট ভালো। আরও কিছু পরীক্ষা করা হবে।

এর আগে সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাতেও সাহেদকে বিএসএমএমইউতে আনা হয়েছিল বলে জানান তিনি।  

ভিডিও: সময় টিভি

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence