করোনা আক্রান্ত হয়ে লক্ষ্মীপুরে চেয়ারম্যানের মৃত্যু

১৬ আগস্ট ২০২০, ১০:৩২ PM
নুরুল ইসলাম বাবুল

নুরুল ইসলাম বাবুল © টিডিসি ফটো

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বাবুল করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। চন্দ্রগঞ্জের ইউপি সচিব গাজী আব্বাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নুরুল ইসলাম বাবুল চন্দ্রগঞ্জ ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। তিনি লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, গত সাতদিন ধরে অসুস্থ ছিলেন ইউপি চেয়ারম্যান বাবুল। শুক্রবার (১৪ আগস্ট) তার করোনা শনাক্ত হয়। অসুস্থের পর থেকে তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নিয়েছেন। অবস্থার অবনতি হওয়ায় ঢাকা নেওয়ার পথে কুমিল্লায় তিনি মারা যান।

এদিকে নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়ন শোক জানিয়েছেন। এতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নিহতের আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।

এক মাসেই ১২ কেজির এলপিজির দাম দুই দফায় বেড়ে ৫৯৯ টাকা
  • ১৯ এপ্রিল ২০২৬
চাঁদা না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, আহত ৭
  • ১৯ এপ্রিল ২০২৬
বাকৃবি মাৎস্যবিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক আলী রেজা ফারুক
  • ১৯ এপ্রিল ২০২৬
ত্বকী হত্যার বিচার নিশ্চিতে সংসদে নোটিশ দিলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ
  • ১৯ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধের ৫০ দিনে ৫০ বিলিয়ন ডলারের তেল হারাল বিশ্ব 
  • ১৯ এপ্রিল ২০২৬