পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়া হচ্ছে সোমবার

১৬ আগস্ট ২০২০, ০৯:৪৭ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসে কারণে বন্ধ থাকা কক্সবাজার সমুদ্র সৈকত, হোটেল, মোটেল, কটেজ, রেস্টুরেন্টসহ পর্যটন শিল্প সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানসমূহ আগামীকাল সোমবার থেকে খুলে দেয়া হচ্ছে। দীর্ঘ প্রায় ৫ মাস বন্ধ থাকার পর শুধুমাত্র কক্সবাজার শহর এলাকার পর্যটন শিল্প প্রতিষ্ঠান সমুহ খোলার অনুমতি দেয়া হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানিয়েছেন, গত ৫ আগস্ট অনুষ্টিত করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভায় সিদ্ধান্তের আলোকে সীমিত পরিসরে পর্যটন শিল্প খুলে দেয়া হচ্ছে। এই সময়ে পর্যটকসহ সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, জেলার পর্যটন শিল্পের সাথে বিভিন্ন ভাবে প্রায় ২ লাখ লোক জড়িত। তাদের জীবন-জীবিকার কথা চিন্তা করে সীমিত আকারে পর্যটন শিল্প খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রেখে পর্যটন শিল্প খুলতে হবে।

কক্সবাজারে টুরিস্ট পুলিশের এসপি জিল্লুর রহমান জানিয়েছেন, পর্যটক এবং পর্যটন শিল্প সংশ্লিষ্টদের সার্বিক নিরাপত্তায় পুলিশ বাহিনী প্রস্তত রয়েছে। সংশ্লিষ্ট সকলে যেন স্বাস্থ্যবিধি মেনেই সৈকতসহ সকল স্থানে বিচরণ করে তা কড়াকড়ি ভাবে লক্ষ্য রাখা হবে।

এক মাসেই ১২ কেজির এলপিজির দাম দুই দফায় বেড়ে ৫৯৯ টাকা
  • ১৯ এপ্রিল ২০২৬
চাঁদা না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, আহত ৭
  • ১৯ এপ্রিল ২০২৬
বাকৃবি মাৎস্যবিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক আলী রেজা ফারুক
  • ১৯ এপ্রিল ২০২৬
ত্বকী হত্যার বিচার নিশ্চিতে সংসদে নোটিশ দিলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ
  • ১৯ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধের ৫০ দিনে ৫০ বিলিয়ন ডলারের তেল হারাল বিশ্ব 
  • ১৯ এপ্রিল ২০২৬