দেশের স্কুলগুলোতে স্যানিটেশন সুবিধা বেড়েছে

১৩ আগস্ট ২০২০, ০৯:২৬ PM

© ফাইল ফটো

২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশের স্কুলগুলোতে প্রতিবছর প্রাথমিক স্যানিটেশন সুবিধা ৩ দশমিক ১ শতাংশ হারে বেড়েছে। সম্প্রতি জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ২০১৯ সালে বিশ্বের প্রতি চারটি স্কুলের একটিতে শিশুদের পরিচ্ছন্নতার কোনো ব্যবস্থা ছিল না। অর্থাৎ এসব স্কুলে হাত ধোয়ার জন্য সাবান কিংবা পানির সরবরাহ ছিল না। ওই বছর ৪৬ কোটি ২০ লাখ শিশু এই সুবিধা থেকে বঞ্চিত থেকেছে।

এই শিশুদের অর্ধেকের বেশি (২৪ কোটি ৪০ লাখ) আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের, এক চতুর্থাংশ (১২ কোটি ৫০ লাখ) মধ্য ও দক্ষিণ এশিয়ার এবং তিন চতুর্থাংশ ( ৯ কোটি ২০ লাখ) ভারতের। এছাড়া বাংলাদেশের তিন কোটি শিশু হাত ধোয়ার সুবিধা থেকে বঞ্চিত।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশের স্কুলগুলোতে প্রতিবছর প্রাথমিক স্যানিটেশন সুবিধা ৩ দশমিক ১ শতাংশ হারে বেড়েছে। ২০১৫ সালে যেখানে ৩৮ শতাংশ স্কুলে এই সুবিধা ছিল, ২০১৯ সালে সেটি ৫১ শতাংশে দাঁড়িয়েছে। ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে এই গতি অনেক বেশি ধীর।

সার্ভেইলেন্সের ম্যান্ডেট আসলে কার?
  • ১৮ এপ্রিল ২০২৬
হুথিদের ভয়ে দীর্ঘ পথে ঘুরছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ …
  • ১৮ এপ্রিল ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডির সুযোগ
  • ১৮ এপ্রিল ২০২৬
সীমান্ত পেরিয়ে ফেরা, কিন্তু ঘরে ফেরা নয়: শিশুদের নীরব এক প্…
  • ১৮ এপ্রিল ২০২৬
গুঞ্জন সত্য, এনসিপিতে আসছে জুনায়েদ-রাফেরা
  • ১৮ এপ্রিল ২০২৬
ইস্টার্ন রিফাইনারি তীব্র সংকটে, তেল শোধনাগারটির ভবিষ্যৎ কী?
  • ১৮ এপ্রিল ২০২৬