ব্রাহ্মণবাড়িয়ায় এবার বড় হুজুরের জানাজায় ঢল

০৯ আগস্ট ২০২০, ০৮:২৬ PM
আল্লামা মনিরুজ্জামান সিরাজীর জানাজায় মানুষের ঢল নেমেছে

আল্লামা মনিরুজ্জামান সিরাজীর জানাজায় মানুষের ঢল নেমেছে © সংগৃহীত

করোনাভাইরাস আতঙ্কের মাঝেই ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট আলেম আল্লামা মনিরুজ্জামান সিরাজীর জানাজায় মানুষের ঢল নেমেছে। আজ রবিবার সন্ধ্যা ৬টার দিকে পৌরশহরের ভাদুঘর জামিয়া সিরাজীয়া দারুল উলুম মাদরাসার সামনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন মনিরুজ্জামান সিরাজীর নাতি মাওলানা খালেদ সাইফুল্লাহ্ সিরাজী। তার জানাজায় কয়েক হাজার মানুষ অংশ নেয়। ভাদুঘর জামিয়া সিরাজীয়া দারুল উলুম মাদরাসার অধ্যক্ষ মনিরুজ্জামান সিরাজী ‘বড় হুজুর’ নামেই বেশি পরিচিত ছিলেন। 

এর আগে রবিবার দুপুরে বার্ধক্যজনিত কারণে ভাদুঘরের নিজ বাড়িতে মারা যান মনিরুজ্জামান সিরাজী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমির ছিলেন।

দেশে মহামারি করোনা পরিস্থিতির মধ্যে জানাজায় জনসমাগম সম্পর্কে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, আমাদের যেটা করণীয় সেটা করেছি। তাদেরকে বলে দিয়েছি, সামাজিক দূরত্ব রেখে করতে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জানে। সব জায়গায় পুলিশ মোতায়েন ছিল।

এর আগে গত ১৮ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা এলাকার জামিয়া রাহমানিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত খেলাফত মজলিশের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজার নামাজেও লাখো মানুষের সমাগম হয়েছিল।

চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬