এক দিনের সব নমুনা ‘পজিটিভ’, এক সপ্তাহ ধরে পরীক্ষা বন্ধ

০৭ আগস্ট ২০২০, ০৫:৫৬ PM

© ফাইল ফটো

একদিনে করোনার সব নমুনার ফল পজিটিভ আসায় গত ১ আগস্ট থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পিসিআর ল্যাবে করোনা নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। গত ৩১ জুলাই ল্যাবটিতে সর্বশেষ পরীক্ষা হয়েছিল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৩১ জুলাই ল্যাবটিতে ৯৪ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এতে সবগুলো ফলাফলই পজিটিভ আসে। তাই সে ফলাফল আর ঘোষণা করা হয়নি। সেদিনের পর থেকে আর কোনো করোনার নমুনা পরীক্ষাও করা হয়নি।

ল্যাবের টেকনোলজিস্টদের জানান, করোনার নমুনা পরীক্ষার যন্ত্রের কোথাও কোনো গোলমাল হয়েছে। পরে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, আসলেই যন্ত্রটিতে ত্রুটি রয়েছে। বিষয়টি ধর পড়ার পর ওই ত্রুটি সারানোর চেষ্টা চলছে। বারবার নমুনা পরীক্ষা করে যাচাই করা হচ্ছে, যন্ত্রটি এখন ঠিকমতো কাজ করছে কিনা।

এ বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, পিসিআর মেশিনে ত্রুটি দেখা দিয়েছিল। সেটি ঠিক হয়ে গেছে। আজ-কালের মধ্যে ল্যাব চালু করা যাবে।

ভাঙ্গুড়ায় রমজানে ৩০ দিন  নামাজ পড়ে  পুরস্কার পেল ৫৭ শিশু…
  • ২৩ মার্চ ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, পদ ৫, আবেদন শে…
  • ২৩ মার্চ ২০২৬
৭ দিনের ঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে ব্যাংক-অফিস-আদালত
  • ২৩ মার্চ ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা: শিক্ষার্থীদের মানতে হবে ১০ নির্দে…
  • ২৩ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৪…
  • ২৩ মার্চ ২০২৬
ঈদের নামাজের সময় নির্ধারণ নিয়ে সংঘর্ষ, ছাত্রদল নেতা বহিষ্কার
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence