বাসের ধাক্কায় পুলিশের এএসআই নিহত

০৬ আগস্ট ২০২০, ১১:০৬ PM

© ফাইল ফটো

রাজধানীর বিমানবন্দর কাওলা এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। এ ঘটনায় আরো এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে কাওলা ফুটওভার ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম জিয়াউর রহমান (৩০)। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত ছিলেন।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মো. কায়কোবাদ কাজী জানান, মোটর সাইকেলে করে আতিয়ার রহমানকে নিয়ে উত্তরায় অফিসের কাজে যাচ্ছিলেন এএসআই জিয়াউর রহমান।

তিনি বলেন, পৌনে তিনটার দিকে কাওলা ফুটওভার ব্রিজের নিচে গাজীপুরগামী বলাকা পরিবহনের একটি বাস মোটর সাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে দুইজন রাস্তায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই জিয়াউর মারা যান। সামান্য আহত হন আতিয়ার।

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি
  • ২২ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতায় চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির সামজিক বিজ্ঞান অনুষদের ডিন নিয়োগ ঘিরে দিনভর নাটকীয়তা
  • ২২ এপ্রিল ২০২৬
স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত অধ্যাপক ড. এম. এ. রহিমকে ডিআইইউর…
  • ২২ এপ্রিল ২০২৬
লঙ্কান ক্রিকেট বোর্ডকে সরে দাঁড়ানোর নির্দেশ সরকারের
  • ২২ এপ্রিল ২০২৬
প্রাথমিকের মহাপরিচালক হলেন মিজ শাহীনা ফেরদৌসী
  • ২২ এপ্রিল ২০২৬