ডাইনিংয়ে পড়ে ছিল তরুণীর গলিত লাশ

০৬ আগস্ট ২০২০, ০৬:৫০ PM
প্রতীকী

প্রতীকী

রাজধানীর মোহাম্মদপুরের একটি ফ্ল্যাট থেকে এক তরুণীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ের ৫ নম্বর সড়কের ৩ নম্বর ভবনের দোতলার ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ওই তরুণীর নাম জেরিন। তার বয়স আনুমানিক ১৭-১৮ বছর। তার বাড়ি দিনাজপুর বলে জানা গেলেও এই পরিচয় সঠিক কি না তা নিয়ে সন্দিহান পুলিশ।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ জানিয়েছেন, লাশটি ডাইনিং স্পেসে পড়ে ছিল। মেঝেতে জমাট বাঁধা রক্ত এবং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো দেখা গেছে। লাশটি গলে যাওয়ায় মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এই ফ্ল্যাটের একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন রত্না নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তিনি প্রথম ওই ফ্ল্যাটে ফিরে মেয়েটির লাশ পড়ে থাকতে দেখেন। রত্না বলেন, ঈদের দিন তিনি এক নিকটাত্মীয়ের বাসায় যান। সকাল সাড়ে ১০টার দিকে মেসে ফিরে তার কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলেই দুর্গন্ধ পান।

রত্না জানান, গত মার্চ মাস থেকে এখানে আছেন তিনি। তার আগে থেকেই জেরিন এখানে থাকতেন। জাকিয়া নামের এক নারী এই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে মেস বানিয়েছিলেন।

ওসি আব্দুল লতিফ বলেন, মেয়েটির নাম জেরিন এবং বাড়ি দিনাজপুর বলা হলেও এটাই সঠিক পরিচয় কি না তা যাচাই করা হচ্ছে। তার মৃত্যুর কারণ জানার চেষ্টা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
close