চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার তথ্যটি সঠিক নয়

০৫ আগস্ট ২০২০, ১০:১২ PM

© সংগৃহীত

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি তথ্য প্রচার হয়ে আসছিল। বিষয়টি পরিষ্কার করেছে মন্ত্রণালয়।

স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী জানিয়েছেন, চেয়ারম্যান এবং মেম্বারদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। এটি নিতান্তই একটি গুজব। এ ধরনের গুজব থেকে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।

এদিন ফেসবুকে এ নিয়ে অনেকেই এ সংক্রান্ত তথ্য প্রচার করছেন যাতে বলা হচ্ছে, মেম্বারদের এসএসসি পাস এবং চেয়ারম্যানদের এইচএসসি পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। যা নিয়ে জনপ্রতিনিধিসহ অনেকের মধ্যে প্রশ্নের উদ্রেক ঘটেছে। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

মন্ত্রণালয়ের অন্য এক কর্মকর্তা জানিয়েছেন, ফেসবুকে স্থানীয় সরকার বিভাগের সূত্র দিয়ে স্ট্যাটাস দেওয়া হচ্ছে। আসলে এ নিয়ে স্থানীয় সরকার বিভাগে কোনো সিদ্ধান্ত নেই।

চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬