বাংলাদেশকে ২০২ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

০২ আগস্ট ২০২০, ০৮:০১ PM

© ফাইল ফটো

দেশের প্রায় ৪৫ লাখ মানুষের খাদ্য নিরাপত্তা বাড়াতে ২০২ মিলিয়ন ডলার অনুমোদন করেছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের বোর্ড গত ৩১ জুলাই এই অর্থ বরাদ্ধের অনুমোদন দেয়।

বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকল্পটি বাংলাদেশকে চ্যালেঞ্জপূর্ণ সময়ে খাদ্য নিরাপত্তাহীনতা, যেমন- ঘন ঘন জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয় বা বর্তমান কোভিড-১৯ মহামারির মতো সংকটময় পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করছে।

এতে আরও বলা হয়, বর্তমানে ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ ও টাঙ্গাইলের মধুপুরে তিনটি খাদ্য গুদাম নির্মাণের কাজ চলছে। অতিরিক্ত বরাদ্ধকৃত অর্থ দিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ ও বরিশালে চালের গুদাম এবং চট্টগ্রাম ও খুলনার মহেশ্বরপাশায় গমের গুদাম নির্মাণ করা হবে।

বাংলাদেশের জন্য এ প্রকল্পটি শস্য সংরক্ষণ সুবিধায় কমপক্ষে ৫০ শতাংশ লোকসান হ্রাস করবে এবং শস্যের পুষ্টি মান বর্তমান ছয় মাসের পরিবর্তে দুই বছরের জন্য বাড়িয়ে দেবে।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেকটর মোহাম্মদ আনিস বলেন, বাংলাদেশের প্রায় ৮০ শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন। জলবায়ু পরিবর্তনের ফলে তাদের জীবন-জীবিকা ও খাদ্য নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। আধুনিক খাদ্য মজুদ ও বিতরণ ব্যবস্থা প্রাকৃতিক অথবা করোনা মহামারির মতো দুযোর্গে তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে।

পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ করতে আমিরের সেক্রিফাইস স্মরণীয় …
  • ২০ এপ্রিল ২০২৬
একসঙ্গে বিষপান করল যুগল, প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক
  • ২০ এপ্রিল ২০২৬
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬