টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে তরুণদের সম্পৃক্ততার আহবান প্রধানমন্ত্রীর

২৭ জুলাই ২০২০, ০৭:০২ PM

© সংগৃহীত

করোনা মহামারিকালীন এবং পরবর্তীকালে টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে সৃজনশীল ধারণা এবং উদ্ভাবনী চিন্তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে তরুণদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কোভিড-১৯ কর্মক্ষেত্রে গতি এবং পরিমাণ উভয়টিই অত্যাবশ্যকীয় করে তুলেছে।

আজ সোমবার (২৭ জুলাই) দু’দিন ব্যাপী ‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল-২০২০’ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণাকালে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এই মেগা ইভেন্টের থিম ‘একটি স্থিতিস্থাপক ভবিষ্যতের জন্য: সমতা এবং সমৃদ্ধি’।

প্রধানমন্ত্রী বলেন, মানুষ চাইলে অর্থনৈতিক এবং নির্বাহী নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনড়তা বেছে নিতে পারে। আবার অপ্রতিরোধ্য বাধা অতিক্রম করতে নতুন ধারণা, নমনীয়তা এবং গতিশীলতা বেছে নিতে পারে। এক্ষেত্রে তরুণদের তাদের ভবিষ্য নির্মাণে ধারণা এবং উদ্ভাবনী শক্তি নিয়ে সিদ্ধান্ত গ্রহণে অংশীদার হওয়ার বিরাট সুযোগ রয়েছে।

তিনি বলেন, কোভিড-১৯ মহামারি সরকার, বেসরকারি খাত, আন্তর্জাতিক সম্প্রদায় এবং নেতাদের কাছে সর্বত্র বিশেষ চাহিদা তৈরি করেছে। এই সংকটে কী ধরনের নেতৃত্ব প্রয়োজন, তা পূর্ব নির্ধারিত নয়। কিন্তু এই প্রক্রিয়ার সঙ্গে মানুষের মাইন্ডসেট এবং আচরণ সম্পৃক্ত।

করোনা সংকট মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে বাংলাদেশ সরকারের ১২.১ বিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

ভার্চ্যুয়াল এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব ইউসেফ বিন আহমাদ আল-ওথাইমিন, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, কাতারের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সালেহ বিন গানেম আল আলী, আজারবাইজানের যুব ও ক্রীড়া মন্ত্রী আজাদ রহিমভ, ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরামের (আইসিওয়াইএফ) প্রেসিডেন্ট তাহা আইয়ান।

এইচএসসি পাসেই কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ও টেলিসেলস এক্সিকি…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্বর্ণজয়ী থেকে নিষেধাজ্ঞা! মাবিয়ার চোখে এখন ভবিষ্যতের অজানা…
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈসু উৎসবের বর্ণিল সূচনা, ফুল আর প্রার্থনায় নদী তীরে প্রাণ…
  • ১৩ এপ্রিল ২০২৬
ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • ১৩ এপ্রিল ২০২৬
চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ঘিরে আইএসইউতে উৎসবের আমেজ
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সব বন্দর অবরোধ মার্কিন সামরিক বাহিনীর
  • ১৩ এপ্রিল ২০২৬