মাস্ক ছাড়া যাত্রীরা বাস, লঞ্চ-সিবোটে উঠতে পারবেন না

২৫ জুলাই ২০২০, ০৯:৪৯ PM

© ফাইল ফটো

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে চলাচল করা যাত্রীরা মাস্ক ছাড়া ফেরি পারাপার করতে পারবেন না। মাস্ক ছাড়া কোনো যাত্রীকেই বাস, লঞ্চ বা সিবোটে উঠতে দেওয়া হবে না।

শনিবার (২৫ জুলাই) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা সভাকক্ষে ঈদ উপলক্ষে জেলা আইন শৃঙ্খলার বিশেষ সভায় এমনটিই জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জেলা ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের এজিএম জানান, ঈদে বাড়ি ফেরা যাত্রীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে ফেরি কিংবা স্পিডবোট পারাপার করতে হবে। মাস্ক ছাড়া কাউকে লঞ্চ-সিবোটে উঠতে দেওয়া হবে না।

সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) খান মো. নাজমুদ শোয়েব, পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, লৌহজং উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. ওসমান গণি তালুকদার, লৌহজং নির্বাহী কর্মকর্তা মো, কাবিরুল ইসলাম খান, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুন নাহার অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আসাদুজ্জামান, বিআইডব্লিউটিসি, আইডব্লিউটিএ, বাস, সিবোর্ট লঞ্চ মালিক সমিতি প্রতিনিধিসহ সংশ্লিষ্ট স্টেক হোল্ডারগণ।

কয়লা কেলেঙ্কারির অভিযোগে তদন্ত, পদত্যাগ করলেন শ্রীলঙ্কার জ্…
  • ১৮ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ মাঝারি মানের, বায়ুদূষণে শীর্ষে দিল্লি
  • ১৮ এপ্রিল ২০২৬
সার্ভেইলেন্সের ম্যান্ডেট আসলে কার?
  • ১৮ এপ্রিল ২০২৬
হুথিদের ভয়ে দীর্ঘ পথে ঘুরছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ …
  • ১৮ এপ্রিল ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডির সুযোগ
  • ১৮ এপ্রিল ২০২৬
সীমান্ত পেরিয়ে ফেরা, কিন্তু ঘরে ফেরা নয়: শিশুদের নীরব এক প্…
  • ১৮ এপ্রিল ২০২৬