আসন্ন ঈদে ৩ স্তরে নিরাপত্তা দেবে রাজশাহী পুলিশ

© টিডিসি ফটো

রাজশাহীর পবা হাইওয়ে পুলিশের উদ্যোগে ঈদ-উল-আযহা উপলক্ষে বাস-ট্রাক মালিক শ্রমিকদের সাথে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২২ জুলাই) দুপুর ১২টায় রাজশাহী পবা হাইওয়ে পুলিশের উদ্যোগে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পবা হাইওয়ে পুলিশের নবনির্মিত ভবনে বাস ও ট্রাক পরিবহণের মালিক ও শ্রমিকদের সঙ্গে জনসচেতনতামূলক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া হাইওয়ে পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া হাইওয়ে পুলিশের সিনিয়র সহকারী মো. রায়হান ইবনে রহমান।

অনুষ্ঠানের শুরুতে পবা হাইওয়ে থানার নবনির্মিত ভবনের মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী "মজিববর্ষ" উদযাপন উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মো. শহিদ উল্লাহ্‌।

মো. শহিদ উল্লাহ্ বলেন, আগামী পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে তিন স্তরের ব্যবস্থা নেয়া হয়েছে। সার্বক্ষণিক মহাসড়কে হাইওয়ে পুলিশের সদস্যরা টহলে থাকবেন। বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হবে এবং মহাসড়কে দূর্ঘটনা এরিয়ায় কুইক রেসপন্স টিম থাকবে।

শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬
পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের আমরণ অনশন
  • ২০ এপ্রিল ২০২৬
বাসভাড়া কত টাকা করে বাড়বে, জানা যাবে কাল
  • ১৯ এপ্রিল ২০২৬
ঢাবির হলে নবীনদের ‘নিজেদের ফ্লোরে’ তুলছে ছাত্রদল: বাকের
  • ১৯ এপ্রিল ২০২৬