করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লোকমান নামে এক ব্যক্তি মারা যাওয়ার খবর পাওয়া গেছে। মৃত ব্যক্তি ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার ভেলাতৈড় গ্রামের মৃত মজিদুল্লাহ সরকারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম।
আজ বুধবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রেজাউল করিম জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন মৃত্যুবরণ করার খবর পেয়ে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের দেওয়া মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়। এরই মধ্যে তারা প্রশাসনকে না জানিয়ে গোপনে ভেলাতৈড় গ্রামে লাশ দাফন করে ফেলেছে।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী নির্মল জানান, গত ১৬ জুলাই দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়। ১৯ জুলাই ফলাফল করোনা পজেটিভ ধরা পড়ে। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন তিনি।