কথা বলেছেন শেখ হাসিনা-ইমরান খান

২২ জুলাই ২০২০, ০৩:২৩ PM

© ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার (২২ জুলাই) দুই দেশের শীর্ষ এই দুই নেতার মধ্যে ফোনালাপ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব।

তিনি জানান, দুপুর ১টার দিকে ইমরান খান প্রধানমন্ত্রীকে ফোন করেন। এ সময় দুই নেতার মধ্যে ১৫ মিনিট কথা হয়।

দুই নেতা প্রথমে কুশলাদি বিনিময় করেন। এর পর ইমরান খান বাংলাদেশে করোনাভাইরাস মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গৃহীত নানা পদক্ষেপের বিষয় ইমরান খানের কাছে তুলে ধরেন।

প্রেস সচিব জানান, ইমরান খান প্রধানমন্ত্রীর কাছে দেশের বন্যা পরিস্থিতির কথাও জানতে চান। পরে প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতি তুলে ধরেন।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, পাকিস্তানের আগ্রহের বিষয়টি আমাদের জানানোর পরও এই টেলিফোন আলাপের বিষয়টি নির্ধারিত হয়। তবে কী বিষয় নিয়ে আলাপ হবে তা তখন পরিস্কার করা হয়নি।

তিনি জানান, ঢাকায় অবস্থিত ইসলামাবাদ মিশন টেলিফোন আলাপের অনুরোধের বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে। পরে দুই দেশের সরকারপ্রধানের কথা বলার বিষয়টি নির্ধারিত হয়।

এইচএসসি পাসেই কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ও টেলিসেলস এক্সিকি…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্বর্ণজয়ী থেকে নিষেধাজ্ঞা! মাবিয়ার চোখে এখন ভবিষ্যতের অজানা…
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈসু উৎসবের বর্ণিল সূচনা, ফুল আর প্রার্থনায় নদী তীরে প্রাণ…
  • ১৩ এপ্রিল ২০২৬
ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • ১৩ এপ্রিল ২০২৬
চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ঘিরে আইএসইউতে উৎসবের আমেজ
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সব বন্দর অবরোধ মার্কিন সামরিক বাহিনীর
  • ১৩ এপ্রিল ২০২৬