আমরা পুলিশকে দুর্নীতি ও মাদকমুক্ত দেখতে চাই: আইজিপি

২০ জুলাই ২০২০, ১০:১৫ PM
ড. বেনজীর আহমেদ

ড. বেনজীর আহমেদ © ফাইল ফটো

বাংলাদেশ পুলিশকে দুর্নীতি ও মাদকমুক্ত দেখার প্রত্যাশার কথা জানিয়েছেন মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। আজ সোমবার দুপুরে পুলিশ সদরদপ্তর থেকে খুলনা রেঞ্জ এবং রেঞ্জের অধীন জেলাসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ প্রত্যাশার কথা জানান তিনি।

মাদকের ব্যাপারে কঠোর বার্তা দিয়ে আইজিপি ইউনিট প্রধানদের উদ্দেশে বলেন, ‘আপনার এলাকায় হয় আপনি থাকবেন অথবা মাদক থাকবে। মাদক থাকলে আপনি থাকতে পারবেন না, আপনি থাকলে মাদক থাকবে না’।

তিনি বলেন, ‘পুলিশের ভেতরে এবং বাইরে কোনো রকম দুর্নীতি থাকতে পারবে না। পুলিশে কোনো ধরনের দুর্নীতি আমরা দেখতে চাই না’।

আইজিপি বলেন, ‘ইউনিট কমান্ডারদেরকে তাদের অধীন ফোর্সকে সঠিকভাবে গাইড করতে হবে, তাদের সক্ষমতাকে কাজে লাগাতে হবে। ফোর্সের ডিসিপ্লিনের ব্যাপারে কঠোর হতে হবে, এক্ষেত্রে কোনো ধরনের ছাড় বা শৈথিল্য দেখানো যাবে না। আবার, ফোর্সের সার্বিক কল্যাণও নিশ্চিত করতে হবে অত্যন্ত উদারভাবে।’

ড. বেনজীর আহমেদ বলেন, ‘খুলনা রেঞ্জ এলাকায় যুগোপযোগী ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে ও মানবিক পুলিশিংয়ের বর্তমান ধারাকে আরো সুসংহত করতে খুলনা অঞ্চলের স্থায়ী ও অস্থায়ী পুলিশ ক্যাম্প সমূহের কার্যক্রম রিভিউ করতে নির্দেশ দেন আইজিপি।’

এইচএসসি পাসেই কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ও টেলিসেলস এক্সিকি…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্বর্ণজয়ী থেকে নিষেধাজ্ঞা! মাবিয়ার চোখে এখন ভবিষ্যতের অজানা…
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈসু উৎসবের বর্ণিল সূচনা, ফুল আর প্রার্থনায় নদী তীরে প্রাণ…
  • ১৩ এপ্রিল ২০২৬
ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • ১৩ এপ্রিল ২০২৬
চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ঘিরে আইএসইউতে উৎসবের আমেজ
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সব বন্দর অবরোধ মার্কিন সামরিক বাহিনীর
  • ১৩ এপ্রিল ২০২৬