ভারতে গণপিটুনিতে নিহত তিনজনের দুইজনের বাড়ি মৌলভীবাজার

২০ জুলাই ২০২০, ০৯:৪৩ PM

© সংগৃহীত

গত শনিবার ভারতে গণপিটুনিতে নিহত তিন ব্যক্তির মধ্যে দুইজনের বাড়ি মৌলভীবাজার জেলায় বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে।

পরিচয় নিশ্চিত হওয়া দুইজন হলেন- কাঞ্চনপুর গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে নুনু মিয়া (২৮) এবং একই গ্রামের আব্দুল মানিকের ছেলে জুয়েল আহমদ (২৭)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। পেশায় তারা অটোরিকশাচালক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ৫২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ বলেন, ভারতে গণপিটুনিতে নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তাদের বাড়ি বড়লেখায় বলে আমরা জানতে পেরেছি। নিহত হওয়া অপরজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নিহত জুয়েল মিয়ার বড় ভাই রুবেল মিয়া জানান, গত শুক্রবার এক ব্যক্তি আমার ভাইকে বাড়ি থেকে নিয়ে যায়। পরে জানতে পারি আমার ভাইয়ের সাথে চাচাকেও নিয়ে গেছে। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে জানতে পেরেছি তারা ভারতে গিয়ে খুন হয়েছেন। তবে তারা কেন আর কি কারণে ভারতে গেলেন সে ব্যাপারে কিছুই জানি না আমরা।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা অনুযায়ী, গত শনিবার রাতে নিহত বাংলাদেশিরা সীমান্ত পেরিয়ে করিমগঞ্জের পাথরকান্দির বগরিজান চা-বাগানে এলাকায় যান। এ সময় স্থানীয় লোকজন তাদের গরুচোর সন্দেহে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে ভারতীয় পুলিশ।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close