নৌবাহিনীর নতুন প্রধান মোহাম্মদ শাহীন

১৮ জুলাই ২০২০, ০৭:৫০ PM
মোহাম্মদ শাহীন ইকবাল

মোহাম্মদ শাহীন ইকবাল © সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালকে নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আজ শনিবার বিকালে জারি হওয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৫ জুলাই ২০২০ থেকে ভাইস এডমিরাল পদে পদোন্নতি প্রদান পূর্বক বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আগামী ২৪ জুলাই ২০২৩ পর্যন্ত তিন বছরের বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে তাকে নিয়োগ প্রদান করা হয়।

এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল আবু মুজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীকে নৌবাহিনীর চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।

চলতি মাসেই এম‌বিবিএস-বিডিএস নতুন বর্ষের ক্লাস
  • ১১ এপ্রিল ২০২৬
দলবদ্ধ ধর্ষণ মামলার আসামিরা প্রকাশ্যে, নিরাপত্তাহীনতায় ভিকট…
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ‘শান্তি আলোচনায়’ যেসব বিষয় নিয়ে ইরানের সঙ্গে দর-…
  • ১১ এপ্রিল ২০২৬
‘আমি মামলা করি না, নিজের বিচার নিজে করি’
  • ১১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে স্বাগত জানাল হামাস
  • ১১ এপ্রিল ২০২৬
৩ দাবি: ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
  • ১১ এপ্রিল ২০২৬
close