করোনা মোকাবিলায় বাংলাদেশকে ১০ মিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান

১৬ জুলাই ২০২০, ০৫:৪০ PM

© সংগৃহীত

বিশ্বে করোনা ভাইরাস এরই মধ্যে মহামারি আকার ধারন করেছে। ভাইরাসটির সংক্রমণ থেকে বাদ যায় নি বাংলাদেশও। প্রতিদিন আক্রান্ত হচ্ছে হাজার হাজার মানুষ। এদিকে ভাইরাস মোকাবেলায় এবার বাংলাদেশকে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী দেবে জাপান। এ লক্ষ্যে ১০ মিলিয়ন ডলারের সহায়তা দেবে দেশটি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকার জাপান দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে উল্লেখ করা হয়, কোভিড-১৯ পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে সহায়তার অংশ হিসেবে আজ ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ফাতেমা ইয়াসমিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে নোট বিনিময় করেছেন। সে অনুযায়ী আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচির আওতায় বাংলাদেশকে ১০ মিলিয়ন ডলার দেবে জাপান।

করোনা ভাইরাস মোকাবিলায় এই অর্থ থেকে সিটি স্ক্যানার, এক্স-রে মেশিনসহ হাসপাতালের স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী সরবরাহ করা হবে। ভাইরাস প্রতিরোধে জাপান বাংলাদেশকে জরুরিভাবে ১২ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে এরইমধ্যে।

হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে: বিমান প্রতিমন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপে পড়ুন সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে, অধ্যয়ন…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬