রাষ্ট্রপতির ছোট ভাই করোনায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি

১০ জুলাই ২০২০, ১০:২০ PM
অধ্যাপক আবদুল হাই

অধ্যাপক আবদুল হাই © সংগৃহীত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল হাইয়ের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার রাষ্ট্রপতি আবদুল হামিদের জ্যেষ্ঠ পুত্র কিশোরগঞ্জ-০৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক এ তথ্য নিশ্চিত করেন। আবদুল হাই রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রেজওয়ান আহমেদ তৌফিক জানান, তার চাচা আবদুল হাইয়ের শরীরে করোনা উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষার পর তার কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়। তার রোগমুক্তির জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

রেজওয়ান জানান, এ পরিস্থিতিতে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। তিনি চারদিন ধরে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
close