ঢাকাকে ধন্যবাদ জানিয়েছে নয়াদিল্লি

০৯ জুলাই ২০২০, ০৪:৫২ PM

© ফাইল ফটো

সম্প্রতি অনুষ্ঠিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য (২০২১-২০২২ সাল মেয়াদে) পদে নির্বাচনে ভারতের প্রার্থিতাকে সমর্থন দেওয়ায় ঢাকাকে ধন্যবাদ জানিয়েছে নয়াদিল্লি।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে তিনি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে আসা লোকজনের (রোহিঙ্গা) প্রতি বাংলাদেশের জনগণ ও সরকারের মানবিক মনোভাবের প্রশংসা করেছেন।

জয়শঙ্কর লিখেছেন, ‘বাংলাদেশ-ভারত উভয়ের প্রতিবেশী হিসেবে আমরা এই ইস্যু এবং সবার অভিন্ন স্বার্থে রাখাইন রাজ্যের বাস্তুচ্যুত লোকদের দ্রুত, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসনের গরজ পুরোপুরি অনুধাবন করি।’

চিঠিতে ড. জয়শঙ্কর লিখেছেন, এই নির্বাচনে ভারতের সাফল্যের জন্য আপনাদের (বাংলাদেশের) সমর্থনকে আমরা গভীরভাবে মূল্যায়ন করি। আমরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি অর্থবহ ও ফলপ্রসু মেয়াদ প্রত্যাশা করছি।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close