দাবাকে স্কুল পর্যায়ে ছড়িয়ে দিতে চান বেনজীর আহমেদ

০৮ জুলাই ২০২০, ০৮:৪০ AM

শিশুর মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটানোর জন্য দাবা খেলাকে স্কুল পর্যায়ে ছড়িয়ে দিতে চান পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ। পুলিশ হেডকোয়ার্টার্সে জুমে (ভার্চুয়াল) প্রি-বোর্ড এসএসিসি বোর্ড মিটিংয়ে সোমবার রাতে এ কথা বলেন বাংলাদেশ চেস ফেডারেশন ও সাউথ এশিয়ান চেস কাউন্সিল (এসএসিসি) এর প্রেসিডেন্ট ড. বেনজীর আহমেদ।

এ সময় দাবা খেলার মাধ্যমে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে সাসটেইনেবল পার্টনারশিপ গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ের কথা জানান ড. বেনজীর আহমেদ।

সভায় এসএসিসি'র প্রধান নির্বাহী অরুণ মুথুস্বামী, ফিদে প্রেসিডেন্টের উপদেষ্টা ও এসএসিসি পর্যবেক্ষক বেরিক বালগাবেয়েব, যুক্তরাজ্যের দাবা কনসালট্যান্ট মিসেস শ্যারন হোয়াটলে, স্পেনের দাবা কনসালট্যান্ট লুইস ব্ল্যাসকো ডি লা ক্রুজ অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (৭ জুলাই) পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি মো. সোহেল রানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্য ও স্পেনের দাবা কনসালট্যান্টরা সেই দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে দাবাকে জনপ্রিয় করার ক্ষেত্রে তাদের কার্যক্রম ও অভিজ্ঞতা তুলে ধরেন। দাবার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটানোর কথাও তারা উল্লেখ করেন।

দাবা কনসালট্যান্টদের ধন্যবাদ জানিয়ে এসএসিসি প্রেসিডেন্ট বেনজীর আহমেদ বলেন, ‘দাবার উন্নয়নের ক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতা আমাদের জন্য একটি নতুন দ্বার উন্মোচনের সুযোগ ঘটাবে। আমরা বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে শিশু-কিশোরদের জন্য স্কুল পর্যায়ে দাবাকে জনপ্রিয় করে তুলতে চাই। শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও রেস্টুরেন্ট, ক্যাফে, মাঠে ময়দানে দাবাকে ছড়িয়ে দিয়ে মানুষের মধ্যে সামাজিক সম্প্রীতি গড়ে তোলার ক্ষেত্রেও উদ্যোগ নেওয়া হবে।’

বাংলাদেশ চেস ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক ও অতিরিক্ত ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম এ সময় যুক্ত ছিলেন।

আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence