আসছে বন্যা, প্লাবিত হতে পারে ঢাকা!

০৭ জুলাই ২০২০, ০৫:২১ PM

© ফাইল ফটো

আগামী এক বা দুই দিনের মধ্যে ভারতের আসাম ও মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে দেশের প্রধান নদীগুলোতে পানির চাপ বাড়বে। ফলে বড় ধরনের বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বন্যায় রাজধানী ঢাকার কোন কোন অঞ্চল প্লাবিত হতে পারে।

মঙ্গলবার (৭ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া।

আরিফুজ্জামান জানান, রাজধানীর পূর্বদিকে শহররক্ষা বাঁধ নেই। ফলে পানির চাপ বেশি হলে ডেমরা, বনশ্রীসহ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া ড্রেনের তুলনায় নদীর পানির উচ্চতা বাড়লে নগরীতে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ঢাকার আশপাশের বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষা নদীর পানি ইতোমধ্যে বেড়েছে। ঢাকার দোহার ও মুন্সিগঞ্জের নিম্নাঞ্চলে ইতোমধ্যে বন্যার প্রভাব পড়েছে। আসন্ন বন্যা ঢাকার নিম্নাঞ্চল ও নারায়ণগঞ্জ প্লাবিত হওয়ার শঙ্কা অনেক বেশি।

প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
close