পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ: প্রতিমন্ত্রী জাকির

০৫ জুলাই ২০২০, ০৬:৪৭ PM

© ফাইল ফটো

দেশে চলমান কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনাই পালন করা হবে। এই সময়ে শিক্ষার্থীদের যেন ক্ষতি না হয় সেজন্য সংসদ টেলিভিশনের মাধ্যমে শিক্ষার্থীদের ক্লাস চালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে সরকার।

আজ রবিবার (৫ জুলাই) দুপুরে কুড়িগ্রামের ধরলা ব্রীজের পাশে রাস্তার ওপর আশ্রয় নেয়া দেড় শতাধিক বানভাসির মাঝে ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, সমগ্র বিশ্ব যখন করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তা নিয়ে আতঙ্কিত নন। তিনি করোনা মোকাবেলায় মানুষের জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।

ত্রাণ বিতরণকালে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাকিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬