বাংলাদেশকে ৫ কোটি ডলার ঋণ দিচ্ছে দ. কোরিয়া

০৪ জুলাই ২০২০, ০৬:০৭ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস পরিস্থিতিতে বাজেটে সহায়তা হিসেবে দক্ষিণ কোরিয়ার কাছে ৫ কোটি ডলার (প্রায় ৪৩০ কোটি টাকা) ঋণ চাওয়া হয়েছিল। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইউআরডি) জুন মাসে এক চিঠিতে এ ঋণ চেয়েছে। চিঠিতে সম্মতি দিয়েছে দক্ষিণ কোরিয়া।

জানা গেছে, দক্ষিণ কোরিয়ার উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের ‘ইডিসিএফ প্রোগ্রাম লোন ফর কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স প্রোগ্রাম অব বাংলাদেশ’ শীর্ষক প্রোগ্রামের আওতায় এ ঋণ দেয়া হবে। আগস্ট মাসে এ চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঋণচুক্তির কিছু নিয়মকানুন আছে, সেগুলো সম্পন্ন হলেই চুক্তি সই হবে।

ইআরডি সূত্র জানায়, সম্প্রতি করোনা মোকাবিলায় সহায়তার জন্য দক্ষিণ কোরিয়ার কাছে ঋণ চাওয়া হয়। তবে বাংলাদেশ চাইলে অন্য যে কোনো উন্নয়নমূলক কাজে ওই ঋণের অর্থ ব্যবহার করতে পারবে। নমনীয় এ ঋণের সুদ হার সবচেয়ে কম, ০.০১ শতাংশ।

ইআরডির উপ-সচিব (দক্ষিণ কোরিয়া) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, কোভিড-১৯ মোকাবিলায় আমরা দক্ষিণ কোরিয়ার কাছে ঋণ প্রস্তাব করেছিলাম। তারা রাজি হয়েছে। খুব শিগগরই চুক্তি সই হবে। শুধু করোনা মোকাবিলা নয়, বাংলাদেশ সরকার যে কোনো উন্নয়নমূলক কাজে এই ঋণ ব্যবহার করতে পারবে।

বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম
  • ০৮ এপ্রিল ২০২৬
শেষ মুহূর্তের গোলে আর্সেনালের কষ্টার্জিত জয়
  • ০৮ এপ্রিল ২০২৬
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ শ্যালো মেশিন ধ্বংস
  • ০৮ এপ্রিল ২০২৬
close