শিক্ষা ক্যাডারের সব সমস্যা শিগগির সমাধান করা হবে: শিক্ষামন্ত্রী

০২ জুলাই ২০২০, ০৮:৩২ PM
ডা. দীপু মনি

ডা. দীপু মনি © ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অত্যন্ত শিক্ষাবান্ধব জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত ১০ বছরে বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এক্ষেত্রে শিক্ষা ক্যাডারের অবদান অনস্বীকার্য। শিক্ষা ক্যাডারের যাবতীয় সমস্যা শিগগির সমাধান করার চেষ্টা করবে সরকার। ইতোমধ্যে এনটিআরসি এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বিভিন্ন সমস্যার সমাধানে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ২৪তম বিসিএস শিক্ষা ক্যাডার ফোরামের ১৫ বৎসর পূর্তি উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষা মন্ত্রণালয়ের অনিয়ম ও দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, শিক্ষাক্ষেত্রে যত দুর্নীতি আছে তা নির্মূল করা হবে। সে ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন এবং সকলকে তার নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

২৪ তম বিসিএস শিক্ষা ক্যাডার ফোরামের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখনের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় আরো সংযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডঃ সৈয়দ গোলাম ফারুক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) প্রফেসর শহিদুল খবীর, ২৪তম বিসিএস এর অল ক্যাডার ফোরামের সভাপতি ও নরসিংদী জেলার এসপি প্রলয় কুমার জোয়ারদারসহ ২৪তম বিসিএস শিক্ষা ক্যাডারের সদস্যবৃন্দ।

স্কুল, কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি দ্বিগুণ …
  • ১৭ এপ্রিল ২০২৬
রুয়েটে স্কুল শিক্ষার্থীদের নিয়ে এআই টেক কার্নিভাল অনুষ্ঠিত
  • ১৭ এপ্রিল ২০২৬
আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন, বিএনপির এক নেতাসহ ছাত্রদলে…
  • ১৭ এপ্রিল ২০২৬
রাজধানীতে শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
  • ১৭ এপ্রিল ২০২৬
বোরো মৌসুমে তেল সংকটে চরম ভোগান্তিতে কৃষকরা
  • ১৭ এপ্রিল ২০২৬
বছর আগে যার রিকশা ভাড়া ছিল না, পরের বছর সে ঢাকাতে ফ্ল্যাট ক…
  • ১৭ এপ্রিল ২০২৬