ব্রাহ্মণবাড়িয়ায়

অনার্স কোর্স শিক্ষকদের এমপিওভুক্তির দাবি

২৯ জুন ২০২০, ০৩:৩৪ PM

© সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্সে শতভাগ বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জনবল কাঠামো অন্তর্ভুক্ত করে এমপিওভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকরা।

সোমবার (২৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তেন শারীরিক দূরুত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বাংলাদেশ বে-সরকারি অনার্স মাস্টার্স শিক্ষক ফোরাম ব্রাহ্মণবাড়িয়া শাখা।

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ বে-সরকারি অনার্স মাস্টার্স শিক্ষক ফোরাম জেলা শাখার প্রচার সম্পাদক প্রভাষক মমিন খান। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিশ্বব্যাপী কোভিড ১৯ মহামারীতে জনজীবন বিপর্যস্ত। স্কুল-কলেজ বন্ধ। এ পরিস্থিতে হাতে গোনা কয়েকটি কলেজ বাদ দিয়ে অনার্স-মাস্টার্স শিক্ষকদের বেতন ভাতাও বন্ধ। অন্যদিকে সহায়ক আয়ের উৎস প্রাইভেট টিউশনিও বন্ধ। ফলে শিক্ষকরা পরিবার-পরিজন নিয়ে মানববেতর জীবনযাপন করছেন। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নীরব নিষ্ঠুর ও মূর্তিময়ী ভূমিকা পালন করছে। আমাদের দাবি নন-এমপিও শিক্ষকদের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ তে অন্তর্ভুক্ত করতে হবে এবং বর্তমান করোনাভাইরাসের প্রাদুর্ভাবে শিক্ষকদের মানবেতর জীবন-যাপন কাটিয়ে উঠতে বিশেষ প্রণোদনা ঋণ বাবদ ১ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়াও জরুরি। প্রস্তাবিত বাজেটে শিক্ষকদের এমপিওভুক্তির আওতায় আনতে হবে।

উপস্থিত ছিলেন বে-সরকারি অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি বকুল মিয়া হাজারী, সহ-সভাপতি আব্দুল বাতেন, রোজিনা আক্তার, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক সজল দাস প্রমুখ।

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর ‘আত্মহত্যা’
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানীতে তেজগাঁও কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ছাত্রদলের ছুরিকাঘাতে নিহত নারী: বিক্ষোভের ডাক ছাত্রশিবিরের
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের নির্বাচন: জাম…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ঝাড়ু শুধু নারী নেত্রীর হাতে কেন, পুরুষের হাতে কেন নয়?
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কেন্দ্রীয় চুক্তি নিয়ে নতুন সিদ্ধান্ত বিসিবির
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬