দেয়াল চাপায় স্কুলছাত্রীর মৃত্যু

২৫ জুন ২০২০, ০৩:২৭ PM

© ফাইল ফটো

মাটির দেয়াল ধসে তার নিচে চাপা পড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার রাত দুইটার দিকে দিনাজপুরের খানসামা উপজেলার হোসেনপুর গ্রামের মন্ডল পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই স্কুলছাত্রীর নাম পলি আক্তার (১৩)। পলি স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। নিহত স্কুলছাত্রী খানসামার হোসেনপুর গ্রামের মন্ডল পাড়ার আমিনুল ইসলামের মেয়ে।

পলির বাবা আমিনুল ইসলাম জানান, রাত দুইটার দিকে প্রচন্ড বৃষ্টি ও বজ্রপাতের সময় শুয়ে থাকা অবস্থায় মাটির দেয়াল ধসে পড়ে। দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই পলির মৃত্যু হয়।

খানসামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, প্রশাসনের পক্ষ থেকে নিহতের দাফন, ঘর মেরামত ও অন্যান্য সকল সহযোগিতা করা হবে।

ট্রলিচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের
  • ১২ এপ্রিল ২০২৬
মায়ের দুধেও ‘ইমিউনিটি ঘাটতি’, হামের প্রকোপ কমাতে আলোচনায় কি…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দেওয়ার সময় বাড়াল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবিগুলো পর্যবেক্ষণ কর…
  • ১২ এপ্রিল ২০২৬
হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
  • ১২ এপ্রিল ২০২৬
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬