বাবা দিবসেই বাবাকে ডাস্টবিনে ফেলে গেল সন্তানরা!

২২ জুন ২০২০, ১২:৩৮ AM

© টিডিসি ফটো

বাবা দিবসেই করোনায় আক্রান্ত বাবাকে ডাস্টবিনে ফেলে গেল সন্তানেরা। ঘটনাটি ঘটেছে কুমিল্লায়। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৯ জুন) মধ্য রাতে কুমিল্লা নগরীর বাদুরতলা এলাকার ফয়জুন্নেসা স্কুলের সামনের ডাস্টবিনে এক বৃদ্ধ লোকের চিৎকার শুনে পথচারীরা। পরে পথচারীরা জরুরি সেবা ৯৯৯ কল করেন।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার এসআই শাওন দাস এবং এএসআই খন্দকার শাহাব উদ্দিন ঘটনাস্থলে ছুটে যান। পুলিশকে দেখেই বৃদ্ধ খোরশেদ মিয়া তাকে বাঁচানোর আকুতি জানান। প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। ওই বৃদ্ধ জানান, তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়। করোনায় আক্রান্ত বলে তাঁর সন্তানরাই তাকে ডাস্টবিনে ফেলে চলে গেছে। পরে পুলিশ বৃদ্ধকে নিয়ে যায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। রাতেই বৃদ্ধের মৃত্যু হয় বলে জানায় পুলিশ।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মো.আনোয়ারুল হক বলেন, বৃদ্ধ খোরশেদ মিয়া অস্পষ্ট স্বরে জানালেন তার বাড়ি লক্ষ্মীপুর এলাকায়। তবে আমরা তার সঠিক ঠিকানা খুঁজে পাইনি। তাই আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশটি দাফনের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল আয়ারল্যান্ডের
  • ২১ মার্চ ২০২৬
বিনা মূল্যে পিএইচডির সুযোগ নিউজিল্যান্ডের ইউনিভার্সিটিতে, থ…
  • ২১ মার্চ ২০২৬
প্রথম মুসলিম নার্স, মহানবী যাকে যোদ্ধার সমান মর্যাদা দিয়েছি…
  • ২১ মার্চ ২০২৬
রাশিয়া ইরানের পাশে আছে: পুতিন
  • ২১ মার্চ ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করার সুযোগ নেই: …
  • ২১ মার্চ ২০২৬
‎রেকর্ড গড়ে শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করলেন ৭ ল…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence