দেশে করোনায় আরো ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৩২৪৩ জন

১৯ জুন ২০২০, ০২:২৯ PM

© ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন হাজার ২৪৩ জন। এ নিয়ে ভাইরাসটিতে সর্বমোট আক্রান্ত হলেন এক লাখ ৫ হাজার ৫৩৫ জন। প্রাণঘাতী এ ভাইরাসে আরো ৪৫ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে কোভিড-১৯ রোগ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য দেয়া হয়েছে। অনলাইনে তথ্য উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টা ১৫ হাজার ৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৪৩ জন। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন ৪৫ জন। এ নিয়ে দেশে সর্বমোট মারা গেলেন এক হাজার ২৮৮ জন। আর এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৭৮১ জন। মোট সুস্থ হয়েছেন ৪২ হাজার ৯৪৫ জ৮ন।

রুয়েটে স্কুল শিক্ষার্থীদের নিয়ে এআই টেক কার্নিভাল অনুষ্ঠিত
  • ১৭ এপ্রিল ২০২৬
আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন, বিএনপির এক নেতাসহ ছাত্রদলে…
  • ১৭ এপ্রিল ২০২৬
রাজধানীতে শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
  • ১৭ এপ্রিল ২০২৬
বোরো মৌসুমে তেল সংকটে চরম ভোগান্তিতে কৃষকরা
  • ১৭ এপ্রিল ২০২৬
বছর আগে যার রিকশা ভাড়া ছিল না, পরের বছর সে ঢাকাতে ফ্ল্যাট ক…
  • ১৭ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগে মেধাবীদের বাদ পড়া ঠেকাতে সর্বোচ্চ প্রচেষ্টা …
  • ১৭ এপ্রিল ২০২৬