ফের বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহত

১৭ জুন ২০২০, ১২:০৩ PM

© ফাইল ফটো

নওগাঁর সাপাহার সীমান্তে এক বাংলাদেশিকে নির্যাতন করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার সকাল ৮টার দিকে সাপাহার আদাতলা সীমান্ত থেকে আবদুল বারী (৪৫) নামে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবদুল বারী উপজেলার দক্ষিণ পাতাড়ি গ্রামের আবু বক্করের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আবদুল বারীসহ কয়েকজন পূর্ণভা নদীর আদাতলার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় বিএসএফের সদস্যরা বুঝতে পেরে তাদের তাড়া করে।

এ সময় অন্যরা পালিয়ে আসতে পারলেও আবদুল বারীকে নির্যাতন করে। পরে তাকে পূর্ণভা নদীর তীরে তারকাঁটার পাশে বাংলাদেশের সীমানায় ফেলে দেন বিএসএফরা। বুধবার ভোরে নিহতের মরদেহ তারকাঁটার পাশে পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেন স্থানীয়রা।

১৬ বিজিবি আদাতলা ক্যাম্পের সুবেদার আবদুল হান্নান বলেন, একদল চোরাকারবারি ভারতে প্রবেশের জন্য পূর্ণভা নদীর কিনারে অপেক্ষা করছিল। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাদের লক্ষ্য করে ককটেল ছুড়ে মারেন। এ সময় তারা গুরুতর অবস্থায় পালিয়ে আসেন।

তিনি বলেন, তারা বিজিবির তালিকাভুক্ত চোরাকারবারি। দীর্ঘদিন তারা পালিয়ে থাকায় আটক করা সম্ভব হচ্ছিল না।

সাপাহার থানার ওসি আবদুল হাই বলেন, বুধবার সকাল ৮টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

 

এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ১২ এপ্রিল ২০২৬
এক বৈঠকেই চুক্তির প্রত্যাশা কেউ করেনি: ইরানি পররাষ্ট্র মন্ত…
  • ১২ এপ্রিল ২০২৬
close