করোনা নিয়ে সিএমএইচে ভর্তি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

১৩ জুন ২০২০, ১০:০৩ PM
আ ক ম মোজাম্মেল হক

আ ক ম মোজাম্মেল হক © ফাইল ফটো

করোনাভাইরাস নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে তারা হাসপাতালে ভর্তি হন। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ বিষয়টি জানিয়েছেন।

সুফি আব্দুল্লাহিল জানান, এর আগে বৃহস্পতিবার (১১ জুন) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু করোনা উপসর্গ নিয়ে পরীক্ষা করান। গতকাল শুক্রবার (১২ জুন) তাদের দুজনের করোনা শনাক্ত হয়। এছাড়া মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানও করোনা আক্রান্ত হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৬৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় ২ হাজার ৮৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন ৪৪ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ১৩৯ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৮৫৬ জন। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৪ হাজার ৩৭৯ জনে।

ফাইনালে বাংলাদেশের সামনে ভারত, মোবাইলে যেভাবে দেখবেন
  • ০২ এপ্রিল ২০২৬
বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায়  খামেনি-রাহুল-তারেক…
  • ০২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৩১৬টি হাসপাতাল ক্ষত…
  • ০২ এপ্রিল ২০২৬
এসরার রিজিওনাল অ্যানেস্থেসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের স্বীকৃতি …
  • ০২ এপ্রিল ২০২৬
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬