নাসিমের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

১৩ জুন ২০২০, ১২:৫৩ PM

© ফাইল ফটো

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শনিবার (১৩ জুন) এক শোকবার্তা পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী।

শোকবার্তায় ডা.দীপু মনি বলেন, পাঁচ দশকেরও বেশি সময় ধরে রাজনীতির মাধ্যমে বাংলাদেশের জনগণের কল্যাণে অসামান্য ভূমিকা রেখেছেন মোহাম্মদ নাসিম। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর সুযোগ্য সন্তান মোহাম্মদ নাসিম তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

এসময় শিক্ষামন্ত্রী আরও বলেন, সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডেও জড়িত ছিলেন পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ নাসিম। মোহাম্মদ নাসিমের মতো একজন গুণী, অভিজ্ঞ ও বর্ষীয়ান রাজনীতিবিদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগসহ সমগ্র জাতির অপূরণীয় ক্ষতি হল।

শোকবার্তায় মন্ত্রী বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে মোহাম্মদ নাসিমের সক্রিয় ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এসময় মন্ত্রী তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬