করোনাভাইরাস

সংক্রমণের তালিকায় চীনের পরেই বাংলাদেশ

১০ জুন ২০২০, ০৫:০১ PM

© ফাইল ফটো

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আজ বুধবার (১০ জুন) ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। একদিনে ৩ হাজরের বেশি শনাক্ত এটিই প্রথম। আর এই পরিমাণ শনাক্তের দিনে সংক্রমণের তালিকায় বাংলাদেশ উঠে এসেছে ১৯ নাম্বারে। এর ঠিক উপরেই রয়েছে চীন।

বেলা আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা জানান, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ১৯০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ৭৪ হাজার ৮৬৫ জন। আর বাংলাদেশের ঠিক উপরেই থাকা চীনে শনাক্তকৃত রোগীর সংখ্যা ৮৩ হাজার ৪৬ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৪৫ হাজার ৫৪৯। মৃত্যু হয়েছে এক লাখ ১৪ হাজার ১৪৮ জনের। আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা সাত লাখ ৪২ হাজার ৮৪। এর মধ্যে ৩৮ হাজার ৪৯৭ জনের মৃত্যু হয়েছে।

সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬