স্বাস্থ্যবিধি মেনে বুধবার শুরু হচ্ছে বাজেট অধিবেশন

০৯ জুন ২০২০, ০৬:৫৯ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস সংকটের মাঝেই আগামীকাল বুধবার (১০ জুন) থেকে স্বাস্থ্যবিধি মেনে শুরু হচ্ছে সংসদ অধিবেশন। আগামীকাল বুধবার বিকেল পাঁচটায় এই অধিবেশন শুরু হবে। এত সভাপতিত্ব করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ অধিবেশনেই বৃহস্পতিবার (১১ জুন) ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বিশেষ পরিস্থিতিতে শুরু হতে যাওয়া এই অধিবেশনে করোনা সংক্রমণ ঠেকাতে দর্শনার্থী এবং গণমাধ্যমকর্মীদের সংসদ ভবনে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শারীরিকভাবে অসুস্থ এবং বয়স্ক সংসদ সদস্যদের অধিবেশনে যোগ দিতে নিরুৎসাহিত করা হচ্ছে।

জানা গেছে, সংসদ সদস্যদের আসন বিন্যাসেও পরিবর্তন করা হবে। প্রধানমন্ত্রীর আশপাশের বেশ কয়েকটি আসন ফাঁকা রাখা হবে। এক্ষেত্রে সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরীকে আরও এক সারি পেছনে এবং প্রধানমন্ত্রীর ডান পাশের আসনের সংসদ সদস্য মতিয়া চৌধুরীসহ অন্যদের আরও কয়েক আসন দুরে বসানোর ব্যবস্থা করা হবে।

বৃহস্পতিবার (১১ জুন) বাজেট উপস্থাপনের আগে সংসদে বৈঠকে বসবে মন্ত্রিসভা। বাজেট অনুমোদনের পর তা পাঠানো হবে রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওই সময় সংসদ ভবনেই অবস্থান করবেন। পরে রাষ্ট্রপতির গ্যালারিতে বসে অধিবেশন দেখবেন তিনি।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি সংসদ ভবনে ঢোকার সময় বিউগল বাজানো ছাড়াও নানান অনুষ্ঠানিকতা থাকত। তবে এবার সেগুলো করা হবে না। এছাড়া প্রতিবছর বাজেট উপস্থাপন দেখার জন্য ঢাকায় নিযুক্ত ভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, পত্রিকার সম্পাদক, অর্থনীতিবিদসহ বিভিন্ন পেশাজীবী ও সমাজের বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হলেও এবার তা হচ্ছে না।

সভ্যতার আয়না এপস্টেইন ফাইল, যা বললেন আহমাদুল্লাহ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভারত ম্যাচ বয়কটে কেমন শাস্তি হতে পারে পাকিস্তানের?
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
পে-স্কেল বাস্তবায়ন হলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কীভাবে বাড়…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইসিসিকে ‘ওয়েক-আপ কল’র আহ্বান শশী থারুরের
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
শাবিপ্রবিতে ছাত্রীসংস্থার উদ্যােগে পাঁচ শতাধিক হিজাব বিতরণ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চার উদ্দেশ্যে জাতীয় শিক্ষা একাডেমি প্রতিষ্ঠা করবে সরকার 
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬