২৪ ঘন্টায় সর্বাধিক আক্রান্ত, সর্বোচ্চ মৃত্যু

০৯ জুন ২০২০, ০২:১৯ PM

দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ জনের মৃত্যু হয়েছে। দেশে একদিনে মৃত্যুর এটি সর্বোচ্চ রেকর্ড। সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত মারা গেছেন ৯৭৫ জন। আর গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৭১ জন। এবার দেশে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত ৩ হাজার ছাড়াল। আর  এ পর্যন্ত মোট শনাক্ত হলো ৭০ হাজার ৬৭৫ জন।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ মঙ্গলবার এমন তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, মারা যাওয়া ৪৫ জনের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১২ জন নারী। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৭৭ জন। এ নিয়ে সর্বমোট ১৫ হাজার ৩৩৭ জন সুস্থ হয়েছেন।

এর আগে সোমবার দেশে করোনায় সংক্রমিত ২ হাজার ৭৩৫ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৪২ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। গতকাল ১২ হাজার ৯৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪ লাখ ১০ হাজার ৯৩১টি। দেশে ৫৫টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়েছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, দেশে একটি প্রবণতা দেখা যাচ্ছে- অনেকে করোনা হলে অক্সিজেন সরবরাহ করার জন্য বাড়িতে অক্সিজেনের সিলিন্ডার কিনে রাখছেন। অথচ দক্ষ টেকনোলিস্ট ও ডাক্তার ছাড়া এটি ব্যবহার করা যায় না। করলে হিতে বিপরীত হবে। এছাড়া এর ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হবে। জরুরী প্রয়োজনে হাসপাতাল ও রোগীরা অক্সিজেন পাওয়া থেকে বঞ্চিত হবেন।

সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, গুরুতর আ…
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬