করোনাভাইরাস

কামরানের অবস্থার অবনতি, আনা হচ্ছে সিএমএইচে

০৭ জুন ২০২০, ০৬:২৯ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় আনা হচ্ছে।

তার পরিবার সূত্রে জানা গেছে, কামরানের শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হচ্ছে। আজ রবিবার (৭ জুন) ৬টায় সামরিক বাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছার কথা রয়েছে। এখান থেকে তাকে সরাসরি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হবে।

উল্লেখ্য, গত শুক্রবার ওসমানী মেডিক্যাল কলেজের ল্যাবে কামরানের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ শনাক্ত হয়। এর আগে গত ২৭ মে বদরউদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরানও করোনাভাইরাসে আক্রান্ত হন।

 

বিশ্ব চক্ষু সম্মেলন: সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনের অঙ্গীকার …
  • ০২ এপ্রিল ২০২৬
বলপ্রয়োগ নয়, ‘যুদ্ধবিরতি’ কার্যকর করে হরমুজ প্রণালি সচল করা…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রতিমন্ত্রীর মর্যাদায় আরও দুই বিশেষ সহকারী পেলেন প্রধানমন্…
  • ০২ এপ্রিল ২০২৬
সংবাদপত্রের রেফারেন্সে নিজেকে নিয়ে ‘কুৎসিত’ ওয়াজের বিচার দ…
  • ০২ এপ্রিল ২০২৬
ফিটনেস বাড়াতে ‘কম্বাইন সেশন’, লক্ষ্য সিরিজ জয়
  • ০২ এপ্রিল ২০২৬
টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬