৩ লাখ টাকায় ভাড়া করা যাবে বিমান

০৪ জুন ২০২০, ১০:০৯ PM

© ফাইল ফটো

মাত্র তিন লাখ টাকায় উড়োজাহাজ ভাড়া করার সুযোগ দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দেশের অভ্যন্তরীণ ৭টি গন্তব্যে ফ্যামিলি ট্রিপে চার্টার ফ্লাইট অফার ঘোষণা করেছে তারা। যাওয়া এবং আসা মিলিয়ে মাত্র ৩ থেকে ৫ লাখ টাকায় ভাড়া করা যাবে পুরো একটি বিমান।

বৃস্পতিবার (৪ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে এ অফারের কথা জানিয়েছে বিমান।

তবে এ ক্ষেত্রে সর্বোচ্চ ৫ ঘণ্টা গ্রাউন্ড টাইম বরাদ্দ থাকবে । ৫ ঘণ্টার অতিরিক্ত গ্রাউন্ড সময়ের জন্য অতিরিক্ত চার্জ দিতে হবে।
এবং এ চার্টার ফ্লাইটের ভাড়া বিমানের ৭টি অভ্যন্তরীণ গন্তব্যের জন্য প্রযোজ্য হবে।

বিস্তারিত জানতে 01777715504 অথবা 01777715513 নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া বিমানের ওয়েবসাইট www.biman-airlines এও বিস্তারিত দেয়া আছে।

১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে যে প্রস্তাব করল এনটিআরসিএ
  • ০২ এপ্রিল ২০২৬
৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানের বিপক্ষে যুদ…
  • ০২ এপ্রিল ২০২৬
দোকান-শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আসছে
  • ০২ এপ্রিল ২০২৬
তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ…
  • ০২ এপ্রিল ২০২৬