১১ মাসে প্রবাসী আয় গত অর্থবছরের ১২ মাসের সমান

০৩ জুন ২০২০, ০৫:৩৫ PM

© ফাইল ফটো

চলতি অর্থবছরের রেমিট্যান্স থেকে আয় গতবছরকে ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি জানান, বর্তমান অর্থবছরে প্রথম ১১ মাসের প্রবাসী আয় গত অর্থবছরের ১২ মাসের সমান। আজ বুধবার (৩ জুন) ফেসবুক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, বর্তমান অর্থবছরে প্রথম ১১ মাসে প্রবাসী আয় গত অর্থবছরের ১২ মাসের সমান। তার মানে জুন মাসে যাই আসুক চলতি অর্থবছর রেমিট্যান্স থেকে আয় গতবছরকে ছাড়িয়ে গেছে। এরকম দুর্যোগপূর্ণ সময়ে প্রবাসীদের এ অবদানের কথা বলে শেষ করা যাবে না। জাতি হিসেবে আমরা কৃতজ্ঞ তাদের কাছে।

তিনি আরও জানান, আগামী কঠিন সময়ে প্রবাসী এবং তাদের পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সকলে মিলে কাজ করে যাচ্ছি প্রবাসী ভাইবোনদের কষ্ট লাঘব এবং সামনের দিনের জন্য তাদের প্রস্তুত রাখতে।

ট্যাগ: প্রবাস
স্কলারশিপ, খরচ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জেনে রাখুন
  • ১২ এপ্রিল ২০২৬
আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারব…
  • ১২ এপ্রিল ২০২৬
ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬