করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম

০১ জুন ২০২০, ০৯:৪১ PM
মোহাম্মদ নাসিম

মোহাম্মদ নাসিম © ফাইল ফটো

মহামারি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হয়েছেন। আজ সোমবার হাসপাতালের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, তার পরিবারের একজন সদস্য করোনায় আক্রান্ত হন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তিন দিন আগে তার পরিবারের সব সদস্যের করোনা পরীক্ষা হয়েছিল। তাতে সবাই নেগেটিভ আসে। কিন্তু শারীরিকভাবে মোহাম্মদ নাসিম খারাপ বোধ করায় তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার এক্সরে হলে সেখানে নিউমোনিয়ার সংক্রমণ পাওয়া গেছে।

জানা গেছে, অধ্যাপক ডা. মহিউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন। তার করোনার উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

রুয়েটে স্কুল শিক্ষার্থীদের নিয়ে এআই টেক কার্নিভাল অনুষ্ঠিত
  • ১৭ এপ্রিল ২০২৬
আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন, বিএনপির এক নেতাসহ ছাত্রদলে…
  • ১৭ এপ্রিল ২০২৬
রাজধানীতে শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
  • ১৭ এপ্রিল ২০২৬
বোরো মৌসুমে তেল সংকটে চরম ভোগান্তিতে কৃষকরা
  • ১৭ এপ্রিল ২০২৬
বছর আগে যার রিকশা ভাড়া ছিল না, পরের বছর সে ঢাকাতে ফ্ল্যাট ক…
  • ১৭ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগে মেধাবীদের বাদ পড়া ঠেকাতে সর্বোচ্চ প্রচেষ্টা …
  • ১৭ এপ্রিল ২০২৬