অর্ধেক যাত্রী নিয়ে চলবে বাস, দ্বিগুণ হচ্ছে ভাড়া

৩০ মে ২০২০, ০২:৪৩ PM

© ফাইল ফটো

করোনা সংকটের মধ্যে আন্তঃজেলা চলাচলে বাস-মিনিবাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ফলে যাত্রীদের বাসের ভাড়া প্রায় দ্বিগুণ গুনতে হবে। আর স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে বাসগুলো।

আজ শনিবার (৩০ মে) বিআরটিএর ব্যয় বিশ্লেষণ কমিটির বৈঠকে এ ধরনের সুপারিশ করা হয়েছে। বিআরটিএর কর্মকর্তা ছাড়াও বৈঠকে মালিক ও শ্রমিকদের প্রতিনিধি উপস্থিত ছিলেন। আগামী সোমবার (১ জুন) থেকে বাস চলাচল শুরু হবে।

ব্রিফিংয়ে বিআরটিএ চেয়ারম্যান ইউসুফ আলী মোল্লা জানান, ৫০ সিটের বাসে ২০ জন করে যাত্রী পরিবহন করা হবে। ফলে বাস পরিচালনার খরচ মেটাতে যাত্রীদের প্রায় দ্বিগুণ ভাড়া গুনতে হবে। করোনার জন্য স্বাস্থ্যবিধি মানতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সড়ক পরিবহন মালিক শ্রমিক সমিতির সহ-সভাপতি আবুল কালাম বলেন, করোনার পরে এই ভাড়া কার্যকর থাকবে না। যাত্রীরা মাস্ক নিয়ে না আসলে বাস মালিক কর্তৃপক্ষ তা সরবরাহ করবে। ড্রাইভারদের পিপিই দেওয়া হবে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল রবিবার (৩১ মে) থেকে বিদ্যমান ভাড়ায় আপাতত লঞ্চ চলাচল শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে ভাড়া বাড়বে কিনা- সে বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কারিগরি কমিটি গঠন করা হবে।

করোনাভাইরাস সংকটের কারণে গত ২৬ মার্চ থেকে গণপরিবহন চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করে সরকার। গত বৃহস্পতিবার (২৮ মে) মন্ত্রিপরিষদ বিভাগ এক আদেশে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে গণপরিবহন চলাচলের অনুমতি দেয়।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে মানতে হবে এক শর্ত
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬