নোবেল এবার বললেন— ‘তামাশা শুটিং ডান’

২৮ মে ২০২০, ১১:০৫ PM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একের পর এক পোস্ট করে বিতর্কিত হয়েছেন গায়ক মাঈনুল আহসান নোবেল। দেশের মিউজিক ইন্ডাস্ট্রিকে প্রায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সমালোচনার জন্ম দিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর নামে বিরুপ মন্তব্যের পরেই র‌্যাব অফিসে ডাক আসে তার। সেখান থেকে ফিরে এসে নোবেল জানান, এসবই করেছেন তার পরবর্তী গান ‘তামাশা’-এর প্রচারের জন্য।

এবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ দিয়ে জানালেন, ‘তামাশা শুটিং ডান’। এর আগে তিনি বলেন, আমি মূলত কাজটি করেছি গানটির প্রোমশনের জন্য।

নোবেল লিখেন- ‘‘আমি ইচ্ছাকৃতভাবে এই নেতিবাচক প্রচারটি করেছি। যাতে করে আমার পরবর্তী গান ‘তামাশা’-এর প্রচুর ভিউ হয় এবং অনেক অর্থ আয় হয়। যাতে এই অর্থ বাংলাদেশ ও ভারতে করোনায় আক্রান্ত এবং ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করতে পারি।’

তিনি আরো লেখেন, দুর্দশাগ্রস্ত মানুষদের সহযোগিতার জন্য একটা ফান্ড গড়ার উদ্দেশ্যে আমি এমন নেতিবাচক মন্তব্য করি। মানুষ আমার কনটেন্ট নিয়ে আরো বেশি নেতিবাচক ও ইতিবাচক প্রতিক্রিয়া দেখাক। এতে করে গরীব মানুষ বেশি লাভবান হবেন।

রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন আবু আউয়াল
  • ২৩ আগস্ট ২০২৬
এক সেঞ্চুরির পর দুই ডাক, এবার পাতা ফাঁদে পা দিয়ে আউট তামিম
  • ২৩ আগস্ট ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২৩ আগস্ট ২০২৬
শুরুতেই বিপদে বাংলাদেশ
  • ২৩ আগস্ট ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের শতভাগ ফেল করা ১১ বিদ্যালয়কে শোকজ
  • ২৩ আগস্ট ২০২৬
৭ জেলায় সকালের মধ্যে বৃষ্টি আভাস  
  • ২৩ আগস্ট ২০২৬