সরকারের ১৮০ দিন পূর্তি ও ফখরুল-রিজভীকে শুভেচ্ছা জানিয়ে জাবি ছাত্রদলের মিছিল

২২ আগস্ট ২০২৬, ০৫:০৫ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৬, ০৫:০৬ PM
সরকারের ১৮০ দিন পূর্তি ও ফখরুল-রিজভীকে শুভেচ্ছা জানিয়ে জাবি ছাত্রদলের মিছিল

সরকারের ১৮০ দিন পূর্তি ও ফখরুল-রিজভীকে শুভেচ্ছা জানিয়ে জাবি ছাত্রদলের মিছিল © সংগৃহীত

‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ১৮০ দিন পূর্তি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি ও অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়াকে স্বাগত জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুভেচ্ছা মিছিল করেছে শাখা ছাত্রদল।
‎
‎আজ শনিবার (২২ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রদক্ষিণ করে বটতলায় গিয়ে শেষ হয়।
‎
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক হুমায়ুন হাবিব হিরণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রাজু হাসান রাজনসহ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
‎
‎মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে হুমায়ুন হাবিব হিরণ বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ১৮০ দিন সফলভাবে সম্পন্ন হওয়ায় এবং দেশের জনগণ সরকারের কার্যক্রমে সন্তুষ্ট হওয়ায় আমরা আনন্দিত। এ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল আজকের এই শুভেচ্ছা মিছিলের আয়োজন করেছে।
‎
‎তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ভিপি এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ায় আমরা আনন্দিত। সংকট ও সংগ্রামের প্রতিটি সময় তিনি দলের পাশে ছিলেন। ছাত্রদলের একজন সাবেক নেতা হিসেবে তার এই দায়িত্বপ্রাপ্তি আমাদের জন্য গর্বের বিষয়।
‎
‎মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়ার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় তার দীর্ঘদিনের অবদান এবং ত্যাগের স্বীকৃতি হিসেবে তাকে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এ উপলক্ষে আমরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এসব বিষয়কে সামনে রেখেই আজকের এই শুভেচ্ছা মিছিলের আয়োজন করা হয়েছে।
‎
‎এ বিষয়ে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান হোসাইন মিল্টন বলেন, তারেক রহমান সরকারের ১৮০ দিন পূর্তি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি ও অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল আনন্দিত ও উচ্ছ্বসিত।
‎
‎তিনি বলেন, আমরা প্রত্যাশা করি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদসহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় শাখার কমিটিতে দীর্ঘদিনের ত্যাগী, পরীক্ষিত, নির্যাতিত ও সাংগঠনিকভাবে দক্ষ নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে।

যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
সিসিটিভি ফুটেজ না থাকার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব…
  • ০৬ অক্টোবর ২০২৬
কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, লাখ টাকা মুক্তিপণ আদা…
  • ০৬ অক্টোবর ২০২৬
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬