শহীদ আজাদ-রুমী গ্রন্থাগারে বই উপহার দিল জাকসু

২০ আগস্ট ২০২৬, ০৮:০২ PM
সামাজিক সংগঠন ‘ইচ্ছা’ পরিচালিত শহীদ আজাদ-রুমী গ্রন্থাগারে বই উপহার দিচ্ছেন জাকসুর সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি।

সামাজিক সংগঠন ‘ইচ্ছা’ পরিচালিত শহীদ আজাদ-রুমী গ্রন্থাগারে বই উপহার দিচ্ছেন জাকসুর সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি। © টিডিসি ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) পক্ষ থেকে সামাজিক সংগঠন ‘ইচ্ছা’ পরিচালিত শহীদ আজাদ-রুমী গ্রন্থাগারে বই উপহার দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাকসুর সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি গ্রন্থাগার পরিচালনা কমিটির হাতে বই কেনার জন্য ৫ হাজার টাকার অনুদান তুলে দেন।

এ সময় জাহিদুল ইসলাম বাপ্পি বলেন, ‘জাকসু শুরু থেকেই বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করার চেষ্টা করছে এবং বিভিন্ন সময়ে তাদের সাধ্যমতো সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় শহীদ আজাদ-রুমী গ্রন্থাগারের জন্য বই কেনায় এই সহযোগিতা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বৃদ্ধিতে গ্রন্থাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক সংগঠনগুলোর ইতিবাচক কার্যক্রমকে এগিয়ে নিতে জাকসু ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে।’

প্রসঙ্গত, সামাজিক সংগঠন ‘ইচ্ছা’ দীর্ঘদিন ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আগত পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহযোগিতা, শিক্ষার্থীদের জ্ঞানচর্চা এবং পাঠাভ্যাস বৃদ্ধিসহ বিভিন্ন কার্যক্রমে সংগঠনটি কাজ করছে। শিক্ষার্থীদের জ্ঞানপিপাসা মেটাতে শহীদ আজাদ-রুমী গ্রন্থাগার পরিচালনাও সংগঠনটির অন্যতম উদ্যোগ।

বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬