ছুটি না বাড়লেও বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহন

২৭ মে ২০২০, ০৫:৫৩ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস পরিস্থিতিতে সাধারণ ছুটি না বাড়লেও শিক্ষাপ্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একইসঙ্গে আগামী ১৫ জুন পর্যন্ত সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে বলা হয়েছে।

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ বিষয়ে জানিয়েছেন। তিনি বলেন, ৩১ মে থেকে সাধারণ ছুটি আর বাড়ানো হবে না। তবে সাধারণ ছুটি না বাড়লেও ১৫ জুন পর্যন্ত গণপরিবহন ও সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশে ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি চলছে। সাত দফা বাড়িয়ে এই ছুটি শেষ হচ্ছে আগামী ৩০ মে।

সাধারণ ছুটির সময় গণপরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান ও সব ধরণের অফিস আদালত বন্ধ রয়েছে। তবে জরুরি সেবা সীমিতভাবে ব্যাংকসহ কিছু অফিস খোলা ছিল। পরবর্তীতে কিছু সরকারি দপ্তর ও গার্মেন্ট প্রতিষ্ঠান খুলে দেয়া হয়।

ঢাকার বাতাস আজ মাঝারি মানের, বায়ুদূষণে শীর্ষে দিল্লি
  • ১৮ এপ্রিল ২০২৬
সার্ভেইলেন্সের ম্যান্ডেট আসলে কার?
  • ১৮ এপ্রিল ২০২৬
হুথিদের ভয়ে দীর্ঘ পথে ঘুরছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ …
  • ১৮ এপ্রিল ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডির সুযোগ
  • ১৮ এপ্রিল ২০২৬
সীমান্ত পেরিয়ে ফেরা, কিন্তু ঘরে ফেরা নয়: শিশুদের নীরব এক প্…
  • ১৮ এপ্রিল ২০২৬
গুঞ্জন সত্য, এনসিপিতে আসছে জুনায়েদ-রাফেরা
  • ১৮ এপ্রিল ২০২৬