ইফতার তৈরি নিয়ে মা-বাবার সাথে অভিমানে কলেজছাত্রীর আত্মহত্যা

২৩ মে ২০২০, ০৬:১৮ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © ফাইল ফটো

ইফতার তৈরি করাকে নিয়ে করে মা-বাবার সঙ্গে অভিমান করে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। ওই ছাত্রীর নাম সাদিয়া আরফিন প্রিয়া (২৪)। শুক্রবার (২২ মে) রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার তিয়রপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রিয়া সান্তাহার তিয়রপাড়া গ্রামের বছির উদ্দিনের মেয়ে। সে বেসরকারি একটি পলিটেকনিক কলেজের শিক্ষার্থী ছিল।এ ঘটনায় শনিবার আদমদীঘি থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে বাড়িতে ইফতার তৈরি করা নিয়ে মা ও বাবার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে প্রিয়া। এতে সে অভিমান করে তার শয়নঘরে ঘুমিয়ে পড়ে। সকালে সেহরির জন্য প্রিয়াকে ডাকতে গিয়ে বারান্দায় তীরের সাথে ফাঁস লাগানো তার ঝুলন্ত মরদেহ পায় মা। এ ঘটনায় শনিবার দুপুরে আদমদীঘি থানায় ইউডি মামলা হয়েছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রির্পোট তৈরি করে। পরে পরিবার ও স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।

চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ
  • ২১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থী: ইরানের পররাষ্ট্রমন্ত্…
  • ২১ এপ্রিল ২০২৬
আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬