আজ পবিত্র লাইলাতুল কদর

২০ মে ২০২০, ০৯:৫৫ AM

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আজ ২৬ রমজানের দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। যা হাজার মাসের চেয়ে উত্তম রাত। একে বলা হয়, মহিমান্বিত শবেকদর। এ রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে। এ রাতের মহিমা বর্ণনা করা হয়েছে কোরআন শরিফে ‘আল-কদর’ সূরায়। মুসলিম উম্মাহর কাছে শবেকদর অত্যন্ত মর্যাদা ও বরকতময় একটি রাত।

প্রাণঘাতী ভাইরাস করোনার মহামারীকালে এবার ধর্মপ্রাণ মুসলমানদের জীবনে এসেছে এ কদরের পবিত্র রাত। বরকতময় এ রাতে অন্যবারের মতো মসজিদ, খানকায় নেওয়া হয়নি বিশেষ কোনো উদ্যোগ। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে চলমান তারাবিহ নামাজ শেষে বিশেষ দোয়া হবে মসজিদে মসজিদে। ধর্মপ্রাণ মুসল্লিরা নফল ইবাদত, কোরআন তিলাওয়াত ও জিকির-আসকারের মধ্যদিয়ে মহান আল্লাহর দরবারে গুনাহ মাফের জন্য প্রার্থনা করে রাতটি অতিবাহিত করবেন। মহান আল্লাহ পবিত্র কোরআনের সূরা কদরে ঘোষণা দেন, ‘নিশ্চয়ই ইহা অবতীর্ণ করেছি মহিমান্বিত রাতে’।

এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ জানান, শবেকদর উদ্যাপনের বিষয়ে নতুন করে কোনো নির্দেশনা নেই। শর্ত সাপেক্ষে মসজিদগুলো যথারীতি খোলা থাকছে। এ ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

হাদিসে বর্ণিত হয়েছে, ২০ রমজানের পর যে কোনো বিজোড় রাতে শবে কদর হতে পারে। তবে সাধারণভাবে ২৬ রমজানের দিবাগত রাতেই লাইলাতুল কদর আসে বলে মশহুর আলেমদের অভিমত। এ রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়।

শবেকদর উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সরকারি ছুটি থাকবে। এ উপলক্ষে দৈনিক পত্রিকাগুলো বিশেষ নিবন্ধ প্রকাশ করবে। বিটিভিসহ বেসরকারি টেলিভিশন ও বেতারে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হবে।

মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence