প্রয়োজন ছাড়া ঢাকা শহরে আসা-যাওয়ায় বাড়ছে কঠোরতা

১৭ মে ২০২০, ০৪:২৮ PM

© সংগৃহীত

জরুরি প্রয়োজন ছাড়া ঢাকা শহরে প্রবেশ বা এখান থেকে বাইরে বের হতে পারবেন না কেউ। এ বিষয়ে আবারও কঠোর হওয়ার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ রবিবার ঢাকা মহানগরীতে প্রবেশ ও বের হওয়ার পথে চেকপোস্ট ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। এই নিয়ন্ত্রিত চলাচলের ক্ষেত্রে নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ডিএমপি।

ফলে কোনও ব্যক্তি একান্ত জরুরি প্রয়োজন ছাড়া ঢাকায় প্রবেশ বা ঢাকা থেকে বাইরে যেতে পারবেন না। তবে জরুরি সেবা ও পণ্য সরবরাহ কাজে নিয়োজিত যানবাহনসমূহ এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে।

ডিএমপির নতুন নির্দেশনা অনুযায়ী, এ অবস্থায় যথোপযুক্ত কারণ ছাড়া কোন ব্যক্তি যানবাহন ব্যবহার করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
close